দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিদিন নানা ধরনের কাজে ব্যবহার করা হয় চ্যাটজিপিটি। কখনো গুরুত্বপূর্ণ তথ্য, কখনো কাজের পরিকল্পনা, আবার কখনো প্রয়োজনীয় কোনো লেখা—সবই জমা থাকে চ্যাট হিস্টরিতে। কিন্তু ভুল করে কোনো চ্যাট ডিলিট করে ফেললে কী হবে? সেই চ্যাট কি আবার ফিরে পাওয়া সম্ভব?
অনেকেই মনে করেন, চ্যাট ডিলিট করলেও কোনো না কোনো উপায়ে সেটি উদ্ধার করা যাবে। কিন্তু ওপেনএআই-এর (OpenAI) ডেটা অনুযায়ী, চ্যাটজিপিটি থেকে ডিলিট করা চ্যাট আর ফিরিয়ে আনা যায় না। তাই চ্যাট ডিলিট ও আর্কাইভ করার মধ্যে পার্থক্য জানা অত্যন্ত জরুরি।
তবে কোনো চ্যাট হঠাৎ হিস্ট্রি থেকে উধাও হয়ে গেলেই যে সেটি ডিলিট হয়ে গিয়েছে, এমনটা নয়। সেটি আর্কাইভ করা থাকতে পারে, বা ভুল অ্যাকাউন্টে লগ ইন করার কারণেও চ্যাট দেখা নাও যেতে পারে।
চ্যাটজিপিটি-তে চ্যাট ডিলিট করলে কী হয়?
অপ্রয়োজনীয় কোনো চ্যাট সরিয়ে ফেলতে চ্যাটজিপিটির চ্যাট হিস্ট্রি থেকে সেটি ডিলিট করা যায়।
ডিলিট করার নিয়ম-
চ্যাটজিপিটি খুলে চ্যাট হিস্ট্রির সাইডবারে যান।
যে চ্যাটটি মুছতে চান, সেটির পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করুন।
'ডিলিট' (Delete) অপশনটি বেছে নিন।
ডিলিট করার বিষয়টি নিশ্চিত করুন।
চ্যাট ডিলিট হয়ে গেলে সেটি হিস্ট্রি থেকে সরে যাবে।
ডিলিট করা চ্যাট কি ফিরে পাওয়া যায়?
না। ওপেনএআই-এর মতে, ডিলিট করা চ্যাট চ্যাটজিপিটি ইন্টারফেস (interface), এপিআই (API) বা সহায়তার মাধ্যমে পুনরুদ্ধার করা যায় না। ভুল করে ডিলিট করা চ্যাটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সেটিংসমুহের (Settings) ‘ডেটা কন্ট্রোলস’ (Data controls) থেকে ‘ডিলিট অল চ্যাটস’ (Delete all chats) অপশন ব্যবহার করে সব চ্যাট মুছে ফেললেও সেগুলি ফিরিয়ে আনা যায় না। তবে চ্যাটটি সত্যিই ডিলিট হয়েছে কি না, তা আগে নিশ্চিত হওয়া জরুরি।
চ্যাট হিস্ট্রি উধাও হলে কী করবেন?
চ্যাট দেখতে না পেলে নিচের বিষয়গুলো পরীক্ষা করুন-
সঠিক ওপেনএআই অ্যাকাউন্টে লগ ইন করেছেন কি না দেখুন।
আপনি সঠিক ‘ওয়ার্কস্পেস’ (workspace) ব্যবহার করছেন কি না পরীক্ষা করুন।
চ্যাটটি আর্কাইভ করা হয়েছে কি না দেখুন।
চ্যাটজিপিটি রিফ্রেশ করুন অথবা লগ আউট করে আবার লগ ইন করুন।
সার্ভারে কোনো সমস্যা চলছে কি না জানতে ওপেনএআই-এর ‘সার্ভিস স্ট্যাটাস’ (Service Status) পেজ দেখুন।
আর্কাইভ করা চ্যাট দেখার ও করার উপায়
আর্কাইভ করবেন যেভাবে: চ্যাট হিস্ট্রির সাইডবারে প্রয়োজনীয় চ্যাট খুঁজুন, চ্যাটের পাশের তিনটি ডট মেনুতে ক্লিক করে 'আর্কাইভ' (Archive) অপশন বেছে নিন।
আর্কাইভ করা চ্যাট দেখবেন যেভাবে: সেটিংসে (Settings) গিয়ে ‘ডেটা কন্ট্রোলস’ (Data controls) থেকে ‘আর্কাইভড চ্যাটস’ (Archived chats)-এর পাশের 'ম্যানেজ' (Manage) অপশনে যান। সেখানে প্রয়োজনীয় চ্যাট পেলে ‘আনআর্কাইভ’ (Unarchive) অপশন বেছে নিয়ে সেটিকে আবার চ্যাট হিস্টোরিতে ফিরিয়ে আনতে পারবেন।
গুরুত্বপূর্ণ চ্যাট হারানো থেকে বাঁচবেন যেভাবে
ভবিষ্যতে প্রয়োজন হতে পারে এমন চ্যাট ডিলিট না করে আর্কাইভ করুন। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য আলাদা করে সংরক্ষণ করাও ভালো অভ্যাস। এছাড়া চ্যাটজিপিটির সেটিংসে গিয়ে 'ডেটা কন্ট্রোলস' থেকে 'এক্সপোর্ট ডেটা' (Export data) অপশন ব্যবহার করে নিজের চ্যাটজিপিটি ডেটা এক্সপোর্ট করে সুরক্ষিত রাখতে পারেন।
কেএম